সাপ্তাহিক দারস

দ্বীনি ইলম প্রচার ও প্রসারের লক্ষে আল ইসলাহ্ ইসলামী সংগঠনের দাওয়াহ কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সাপ্তাহিক দারস। সাধারণ মানুষকে সহীহ দ্বীনি জ্ঞান এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই দারসের মূল উদ্দেশ্য।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:
“বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কেবল বিবেকবান লোকেরাই উপদেশ গ্রহণ করে।”
— (সূরা আয-যুমার: ৯)

সাপ্তাহিক দারসের মাধ্যমে ঈমান-আকীদা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়:

📜 কুরআন ও হাদীস
🕋 ঈমান ও আকীদা
🕌 ফিকহ ও মাসআলা
🕰️ ইসলামী ইতিহাস
🛡️ সমসাময়িক বিষয়
🤝 নৈতিকতা ও আদব

📍 বর্তমান কেন্দ্র ও ভবিষ্যৎ পরিকল্পনা:

আপাতত আমাদের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে বিদগ্ধ আলেম ও বিশিষ্ট আলোচকবৃন্দের তত্ত্বাবধানে এই দারস পরিচালিত হয়ে আসছে। ইন-শা-আল্লাহ, পর্যায়ক্রমে এলাকার প্রতিটি মসজিদে ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘সাপ্তাহিক দারস’ কর্মসূচি সম্প্রসারণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।