আমাদের সম্পর্কে

সংগঠনের পরিচয়

আল-ইসলাহ্ ইসলামী সংগঠন (সংক্ষেপে আল-ইসলাহ্) একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক সংগঠন যা গাজিরচর ইউনিয়নের বৃহত্তর কল্যাণের কাজ করবে ইনশাআল্লাহ। এটি মূলত একটি ইসলামিক, সামাজিক, উন্নয়নমূলক, অলাভজনক, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি গাজিরচর ইউপির আওতাধীন এলাকায় ধর্মীয়, সমাজকল্যাণ ও অন্যান্য যাবতীয় কল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে।

অবস্থান: পুরো গাজিরচর ইউনিয়নের আওতাধীন সকল এলাকা এই সংগঠনের এলাকাভুক্ত থাকবে।

আল-ইসলাহ শব্দের অর্থ ও প্রেক্ষাপট

ইসলাহ বা আল-ইসলাহ (الإصلاح), যা ইসলাহুল কুলুব বা অন্তর সংষ্কার নামেও পরিচিত, হল একটি আরবি শব্দ, যা ইসলামে উন্নয়ন, বিকাশ, অবস্থার উন্নতিকরণ, কোনকিছু সংশোধন ও পাপমোচন, মীমাংসা, বন্দোবস্ত হিসেবে প্রধানত সংষ্কার বা উন্নয়ন অর্থে ব্যবহৃত হয়। তাজদিদ (নবায়ন) হল এর সাথে বহুল ব্যবহৃত একটি শব্দ। ইসলামী খলিফা দ্বিতীয় উমরকে ইসলামের প্রথম মুজাদ্দিদ বলে গণ্য করা হয়।

নীতি ও আদর্শ

০১

পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আল-ইসলাহ্-এর মূল আদর্শ। কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের প্রধান নীতি।

০২

ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ব্যবস্থা ও আদর্শ প্রচার করা।

০৩

উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা। মুসলিমদের মধ্যে বিভেদ দূর করে একতাবদ্ধ সমাজ গঠন করা।

০৪

সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করা।

০৫

ইসলামী দাওয়াহর ক্ষেত্রে উগ্রতা পরিহার করে উদারতা, সহনশীলতা ও প্রজ্ঞার (হিকমাহ) নীতি অবলম্বন করা।

০৬

আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।

০৭

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

০৮

জনগণের প্রদত্ত দানকে আমানত গণ্য করা এবং তহবিলের স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা।

০৯

যেকোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা।

১০

সাময়িক সহযোগিতার তুলনায় স্থায়ী দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

শিক্ষা
দাওয়াহ
সেবা
ইসলামী নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
গাজিরচর ইউনিয়নের আওতাধীন গ্রাম এবং এলাকার ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা।
এলাকার দরিদ্র অশিক্ষিত ছেলেমেয়েদের চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার ব‍্যবস্থা করা এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।
ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা এবং গুণী এবং কৃতি সংবর্ধনা দেওয়া।
ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববােধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেয়া।
গাজিরচর এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ এবং সৌহার্দ্য ও সম্প্রীতি সাধনের চেষ্টা করা।
প্রতিমাসে উন্নয়নের গতিবিধি নির্ণয়ে আলোচনা সভার আয়োজন করা।
বৎসরে কমপক্ষে একবার ধর্মীয় আলোচনা সভা ও আল-কোরআনের তাফসীর মাহফিল উদযাপন।
দেশের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সুসংগঠিত করা।
যৌতুক প্রথা বন্ধ করা এবং মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকার উৎসাহ দান।
সমাজের যাবতীয় কল্যাণ এবং উন্নয়নমূলক কাজ ও দরিদ্র মানুষের পাশে থাকা।
এতিম শিশুদের নিয়ে কাজ করা এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণসহ যেকোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ।
নিয়মিত সদস্য সঞ্চয় আদায় এবং সামাজিক ব্যবসা শুরু করার মাধ্যমে আর্থিক ভিত্তি মজবুত করা।
ডিপিএস ও বিনিয়োগের মাধ্যমে সংগঠনের তহবিল বৃদ্ধি করা।

প্রশাসনিক ও আর্থিক তথ্য

কার্যালয় ও এলাকা

  • সংগঠনের কার্যালয় হযরত শাহজালাল বাজার, গাজিরচর নির্দিষ্ট জায়গায় অস্থায়ী ভিত্তিতে স্থাপিত হবে।
  • আর্থিক সঙ্গতি বৃদ্ধি সাপেক্ষে সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া করা ভবনে স্থায়ী কার্যালয় স্থাপন করা হবে।
  • পুরো গাজিরচর ইউনিয়নের আওতাধীন সকল এলাকা এই সংগঠনের এলাকাভুক্ত থাকবে।

আর্থিক সংস্থান

  • সদস্যদের নিয়মিত সঞ্চয় ও ভর্তি ফি সংগঠনের আয়ের মূল উৎস।
  • সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে ডিপিএস ও বিনিয়োগ প্রকল্প পরিচালনা করা হবে।
  • সকল প্রকার অনুদান ও আয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সদস্যপদ

  • গাজিরচর ইউনিয়নের যেকোনো শুভ বুদ্ধি সম্পন্ন তরুণ ও ব্যক্তি সদস্য হতে পারবেন।
  • সংগঠনের মূল আদর্শ ও গঠনতন্ত্র মেনে চলতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
  • ইসলামী নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ ও মানবসেবার মানসিকতা থাকতে হবে।