মশ্বকে কুরআন
সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শেখা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। আল ইসলাহ্ ইসলামী সংগঠন সর্বস্তরের মানুষের কাছে কুরআনের সঠিক উচ্চারণ ও তিলাওয়াত পৌঁছে দিতে মশকে কুরআন কার্যক্রম পরিচালনা করে। অভিজ্ঞ ক্বারীগণের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি কুরআনপ্রেমী ও বিশুদ্ধ তিলাওয়াতকারী প্রজন্ম গড়ে তুলতে সচেষ্ট।
তাজভীদ ভিত্তিক বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের জন্য নিয়মিত প্রশিক্ষণ ক্লাস পরিচালনা।
শিশুদের পাশাপাশি বড়দের জন্যও বিশেষ ও পৃথক মশক বা অনুশীলনের ব্যবস্থা।
প্রখ্যাত ক্বারী সাহেবদের তত্ত্বাবধানে উন্নত তিলাওয়াত ও লাহজান প্রশিক্ষণের আয়োজন।
দূরবর্তী শিক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে লাইভ মশক ও তিলাওয়াত সংশোধন কোর্স।