লক্ষ্য ও উদ্দেশ্য
এলাকার সকল মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ এবং তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সাধনের চেষ্টা করা।
সমাজের যাবতীয় কল্যাণ এবং উন্নয়নমূলক কাজ সরাসরি পরিচালনা ও তদারকি করা।
ইসলামী নীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সুনাগরিক, দেশপ্রেমিক ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
শহরের আওতাধীন গ্রাম এবং এলাকার সকল ছেলে মেয়েদের জন্য উন্নত ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা করা।
সংগঠনের প্রতিমাসে উন্নয়নের গতিবিধি নির্ণয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে আলোচনা সভার আয়োজন করা।
বৎসরে কমপক্ষে একবার বড় পরিসরে ধর্মীয় আলোচনা সভা, আল-কোরআনের তাফসীর ও ধর্মীয় পর্যাদি উদযাপন করা।
দেশের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ বিশেষত তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করা।
সর্বাবস্থায় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী দুস্থ মানুষদের পাশে থেকে তাদের সেবা করা।
অসহায় এতিম শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করা।
দরিদ্র ও অশিক্ষিত ছেলেমেয়েদের জরিপের মাধ্যমে চিহ্নিত করে প্রাথমিক শিক্ষা ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা।
অভিশপ্ত যৌতুক প্রথা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মানুষকে সচেতন করা।
মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।
ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা এবং এলাকার গুণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া।
সমাজের যেকোনো অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হওয়া ও রুখে দাঁড়ানো।
ক্ষোভ, আক্রোশ ও প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববােধ সৃষ্টির বিষয়ে নিয়মিত পরামর্শ দেয়া।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণসহ যেকোনো সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
সংগঠনের আর্থিক ভিত্তি মজবুত করতে নিয়মিত সদস্য সঞ্চয় আদায় এবং সামাজিক ব্যবসা শুরু করা।
সঞ্চয়ের অর্থ দিয়ে দোকান ও সম্পদ বৃদ্ধি এবং ব্যাংকের মাধ্যমে ডিপিএস করে তহবিল সমৃদ্ধ করা।