ইসলামী প্রতিযোগিতা
নতুন প্রজন্মের মেধা ও প্রতিভাকে দ্বীনি পথে বিকশিত করতে আল ইসলাহ্ ইসলামী সংগঠন বছরজুড়ে বিভিন্ন ইসলামী প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী ও সাধারণ তরুণদের মাঝে ইসলামী জ্ঞান অন্বেষণের আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
সহীহ তিলাওয়াত, হিফজুল কুরআন ও আযান প্রতিযোগিতা।
হামদ-না'ত, ক্বিরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা।
সীরাতুন্নবী (সা.) ও সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা।
ইসলামী প্রবন্ধ রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা।