সামাজিক প্রতিরক্ষা কার্যক্রম
সামাজিক অবক্ষয় রোধ এবং সমাজ থেকে অন্যায়, অবিচার ও মাদক নির্মূলে আল ইসলাহ্ ইসলামী সংগঠন নিরলসভাবে সামাজিক প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করে। একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে যুবসমাজকে চারিত্রিক সুরক্ষা প্রদান এবং যেকোনো সামাজিক বিশৃঙ্খলা মোকাবিলায় সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।
মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
পারিবারিক কলহ ও সামাজিক বিবাদ নিরসনে আপোষ-মীমাংসার উদ্যোগ গ্রহণ।
অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে তরুণ প্রজন্মের মাঝে নৈতিক শিক্ষার প্রসার।
যেকোনো সংকটে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি।