মহাসচিব এর দায়িত্ব/কার্যাবলী/যোগ‍্যতা

সংগঠন এর যাবতীয় কার্য সম্পাদনের ক্ষেত্রে মুখ‍্য ভূমিকায় থাকবেন। আমীর এর তত্ত্বাবধানে ও সকল উপদেষ্টা পরিষদ এর পরামর্শে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সকল প্রকার যােগাযােগ, চিঠি লেখা ও চিঠিপত্র ইস্যুর ক্ষেত্রে তিনি স্বাক্ষর প্রদান করবেন।
সংগঠনের কার্যক্রম, কর্মসূচি ও প্রকল্প প্রস্তাবনা ও বাস্তবায়ন এবং নির্বাহী পরিষদের সদস্য/ সদস্যাদের সাথে সমন্বয় সাধন করবেন।
সংগঠনের সকল প্রকার চিঠিপত্র, কাগজপত্র, তথ্য ও দলিল রক্ষণাবেক্ষণ করবেন।
প্রশাসন প্রকল্প তৈরি, বাজেট তৈরির কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়নে সহযােগীতা করবেন।
সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার স্বার্থে কার্যক্রম পরিচালনার জন্য খন্ডকালীন কর্মচারী নিয়ােগ, কর্মচুক্তি ও ছাটাইয়ের চুড়ান্ত ক্ষমতার অধিকারী হবেন (নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে)।
সকল ধরণের সভার কার্যবিবরণী যথাযথভাবে লিপিবদ্ধ রাখার ব্যবস্থা করবেন।
সার্বিক সকল সদস্যদের সাথে যােগাযােগ ও পরামর্শ বজায় রাখবেন এবং সংগঠনের বার্ষিক রিপাের্ট ও বাজেট পেশ করবেন।
আমীর এর সাথে আলােচনা করে সভার দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারণসহ আলােচ্যসূচী উল্লেখ করে বিজ্ঞপ্তি বিতরণের ব্যবস্থা করবেন।
১০
অর্থ সম্পাদক কর্তৃক মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক জমা খরচের হিসাব প্রস্তুত করিয়ে নিবেন এবং যথাযথ সভায় অনুমােদন ও পেশ করার ব্যবস্থা নিবেন।