প্রচার সম্পাদক এর দায়িত্ব/কার্যাবলী/যোগ্যতা
সংগঠনের বিকাশ সাধনের জন্য ঘোষিত প্রচারপত্র, পোস্টার এবং বক্তব্য সকল সদস্যদের মধ্যে পৌঁছে দেওয়া।
সংগঠনের সকল প্রকার প্রকাশনার ডিজাইন, তথ্য সংগ্রহ ও প্রুফ দেখার কাজ সম্পন্ন করবেন।
সংগঠনের বাহ্যিক প্রচারে গুরুত্ব দিয়ে বিভিন্ন নতুন ও উদ্ভাবনী প্রস্তাব নির্বাহী সভায় উপস্থাপন করবেন।
প্রয়োজন অনুযায়ী সংবাদ সম্মেলন ও গোলটেবিল আলোচনার সুব্যবস্থা করবেন।
অনুষ্ঠান বা কার্যক্রমের সময় সারা জেলাব্যাপী প্রচারের ব্যবস্থা করা এবং তা যথাযথভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখা।
বিভিন্ন সামাজিক গণমাধ্যমে (Social Media) সংগঠনের নিয়মিত প্রচারণার দায়িত্ব পালন করবেন।
সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সংবাদপত্রে প্রকাশের ব্যবস্থা করা।