ইফতার বিতরণ ও দাওয়াহ কর্মসূচি

ইফতার ও রামাদান ফুড বিতরণ আল ইসলাহ্ ইসলামী সংগঠন এর অন্যতম প্রধান ও নিয়মিত কর্মসূচি। এলাকার অভাবী সিয়াম পালনকারীরা যেন রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
“যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।”
— (সুনান তিরমিযী: ৮০৭; সুনান ইবনু মাজাহ: ১৭৪৬)

বিগত বছরগুলোতে আল ইসলাহ্ ইসলামী সংগঠন এলাকার শত শত দরিদ্র ও সিয়াম পালনকারীর মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। আমাদের বিতরণকৃত উপহার প্যাকেজে সাধারণত নিম্নোক্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো অন্তর্ভুক্ত থাকে:

🍛 ছোলা ও মুড়ি
🥛 গুড়ো দুধ
🌾 চিড়া ও চিনি
🌴 উন্নত খেজুর
🛢️ সয়াবিন তেল
🍝 লাচ্ছা সেমাই
🥣 ইসবগুলের ভূসি
📦 অন্যান্য সামগ্রী